মাধবপুরে গাঁজাসহ আটক ৪, অটোরিকশা জব্দ

Share the post

মোঃজাকির হোসেন মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জোয়ানরা অভিযান চালিয়ে ভারতীয় ৪ কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে।হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল এসএমএন সামীউন্নবী চৌধুরী জানান, মঙ্গলবার সকালে ধর্মঘর বিওপির সুবেদার আঃ হামিদ এর নেতৃত্বে একদল বিজিবি জোয়ান ধর্মঘর-মোহনপুর সড়কের কালিকাপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও সিএনজি অটোরিকশাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, বরগুনা জেলার বেতাগী উপজেলার দক্ষিণ করোনা গ্রামের বেলায়েত হাওলাদারের ছেলে আজিজ হাওলাদার (৫১), ব্রাহ্মনবাড়ীয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মিয়া হোসেনের ছেলে দারু মিয়া (২১), ঢাকা মহাখালী বৌ বাজার বস্তির আবু কালামের ছেলে রাজু মিয়া (২৫) এবং একই এলাকার আবুল হাশেমের ছেলে রমজান আলী (২২)।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলে জানায় বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]