বন্য হাতি কর্তৃক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ।
উচহ্লা মারমা, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের লামা উপজেলার “সদর ও ডলুছড়ি” রেঞ্জে বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিগণকে আর্থিক ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠান।মঙ্গলবার ২৯ জুন/২১ ইং বেলা সাড়ে ১১টায় লামা বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস. এম কায়সার।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন- মোঃ রেজা রশীদ, উপজেলা নির্বাহী অফিসার, লামা। ফাতেমা পারুল, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য। সহকারী বন কর্মকর্তা, লামা বন বিভাগ। মোঃ মঞ্জুরুল ইসলাম, সদর রেঞ্জ কর্মকর্তা, লামা বন বিভাগ। মো: ফরিদুল আলম, চেয়ারম্যান, সরই ইউনিয়ন পরিষদ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন- সাংবাদিক, জনপ্রতিনিধি, হাতির দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যগণ।

