করোনা মোকাবেলার যুদ্ধে আবারো মাঠে আজিজুর রহমান আজিজ।
চট্টগ্রাম সংবাদ: বর্তমান দেশের আবারো করোনাভাইরাস ক্রান্তিলগ্নে লকডাউনে থমকে যাওয়া জীবনযাত্রার মাঝে, দুঃস্থ,মেহনতী ও প্রতিবন্ধী মানুষের পাশে মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যরিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি বাবু নির্মল রঞ্জুন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নির্দেশক্রমে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে চট্টলবাসীর জন্য ভালোবাসা উপহার স্বরুপ পুষ্টিকর সুস্বাদু ফ্রি নিত্য প্রয়োজনীয় শাক-সবজি,মাছ,চাল,ডাল,আলু,তেল,কাঁচা বাজর,বিভিন্ন প্রকার সবজি মৌসুমি ফলমূল, মাক্স ও জরুরী ঔষুধ সমূহ বিতরণ করেন সাবেক ছাত্রনেতা,বেসরকারি কারা পরিদর্শক ও নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজুর রহমান আজিজ।
আজিজুর রহমান আজিজের জানান-রাজনীতি করি আমি সাধারণ মেহনতী জনগনের জন্য,আজীবন এভাবে যেনো দলমত নির্বিশেষে মানুষের সেবা করে যেতে পারি এবং তিনি চট্টলবাসির প্রতি আহবান করেন সবাই যেনো সরকারি লকডাইন এর নির্দেশনা ও বিধীবিধান মেনে চলে।

