মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাটে আনসার সদস্যদের বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন

Share the post

মেজবাহ ফাহাদ ( বাগেরহাট) প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সারা দেশের ন্যায় বগেরহাটের মোরেলগনঞ্জ উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) এর কার্যালয়ের উদ্যোগে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) এর সদস্যদের মাঝে মঙ্গলবার (২২ জুন) সকালে উপজেলার আনসার ভিডিপি কার্যালয়ের প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রশিক্ষিকা সেতারা আলম। উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, সহ-সভাপতি এইচ,এম, জসিম উদ্দিন শাহীন,অর্থ ও দপ্তর সম্পাদক মেজবাহ ফাহাদ, উপজেলা প্রেস ক্লাবের সদস্য এনায়েত করিম রাজীব, টি এম রনি সাগর সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

বৃক্ষরোপণ অভিযান ২০২১ উদযাপনে আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে একটি গাছের চারা রোপণের মধ্যে দিয়ে বিতরন শুরু করেন। গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি অফিসার বলেন, মোঃ শফিকুল ইসলাম বলেন, সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে বিভিন্ন গ্রামের আনসার ও ভিডিপি ক্লাবের সন্মূখে ও সরকারি রাস্তার দুই পাশে এই চারা রোপন করার জন্য নির্দেশ দেন। ১৮১টি গ্রামে ৩৬২টি বিভিন্ন প্রজাতির চারা আনসার ভিডিপি সদস্যদের মাঝে প্রত্যেককে ২টি করে বিভিন্ন প্রজাতির চারা বিতরন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]