মাধবপুরে গাঁজা সহ ২ব্যবসায়ী গ্রেফতার
মোঃজাকির হোসেন,মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই বাবুল চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার চেঙ্গারবাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে । গ্রেফতারকৃতরা হল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদী গ্রামের রবিউল ইসলামের ছেলে সাহাদত হোসেন (২১) ও কিশোরগঞ্জ জেলার রায়টুটি থানার আয়াতুর মিয়ার ছেলে মাসুদ মিয়া (২৪)।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ( ইন্সপেক্টর) উত্তম কুমার দাস সত্যতা নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হচ্ছে।

