মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

Share the post

মোঃজাকির হোসেন,হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে মিনা রানী সরকার (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে পুলিশ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। মিনা রানী সরকার উপজেলার আন্দিউড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের পুলেন্দ সরকারের স্ত্রী। তার শ্বশুরবাড়ির লোকজনের দাবি, সোমবার ভোরে বাড়ির লোকজনের অগোচরে একটি জাম্বুরাগাছে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সকাল সাড়ে ৮টার দিকে শ্বশুরবাড়ির লোকজন ওই গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক জানান, মিনা রানী হাসপাতালে আনার আগেই মারা গেছেন। এদিকে নিহত গৃহবধূর ভাই নিরঞ্জন সরকার বলেন, সোমবার ভোর ৫টার দিকে তার বোনের মোবাইল ফোন দিয়ে স্বামীর বাড়ি থেকে জানানো হয় তার বোন মিনা স্ট্রোক করে মারা গেছে। তখনই তার মৃত্যু নিয়ে তাদের সন্দেহের সৃষ্টি হয়। সুরতহাল রিপোর্ট তৈরির দায়িত্বে পুলিশ কর্মকর্তা এনামুল হক বলেন, গলা ছাড়া কোথাও আঘাতের চিহ্ন ছিল না। মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ মৃত্যু নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]