ভারতে পালিয়ে যাওয়ার পথে হত্যা মামলার তিন বন্ধু গ্রেফতার

Share the post

আল হাবিব,সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তবর্তী এলাকা থেকে গত শনিবার জাহাঙ্গীর আলম (২৩) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ঐ ঘটনায় ভারতে পালিয়ে যাওয়ার পথে তিন জনকে আটক করে পুলিশ। গত রোববার রাতে বাংলাদেশ-ভারত সীমান্তের সুনামগঞ্জের সীমান্তগ্রাম কড়ইগড়া রাজাই এলাকা হতে ঐ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল, তাহিপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের কড়ইগড়া গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে তৌহিদুল ইসলাম ভুঁইয়া, সীমান্ত গ্রাম মাহারাম উত্তর পাড়ার আব্দুল মজিদের ছেলে আহসান হাবিব, একই পাড়ার হারুনুর রশীদের ছেলে সুলাইমান। পুলিশ জানায়, গত শনিবার তাহিরপুরের সীমান্তবর্তী এলাকায় জাহাঙ্গীর আলম নামে এক যুবককে গলা কাটা লাশ উদ্ধার করা হয় পরে ঐ হত্যা কান্ডের সাথে কারা জড়িত সেটি খুজে বের করতে পুলিশের একটি টিম গোপনে তদন্ত চালিয়ে যায় ফলে গত রোববার রাতে অবৈধ ভাবে ভারত যাওয়ার পথে তিনজনকে আটক করে পুলিশ তারা তিনজন ওই ঘনিষ্ঠ বন্ধু বলে তারা জানায়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল লতিফ তরফদার বলেন, হত্যাকান্ডের সাথে জড়িত ঘটনায় ৩ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। কি কারণে ঐ হত্যাকান্ড এবং আরো কেউ জড়িত আছে কি না সেই জন্য পুলিশ তিন আসামির ৭ দিনের রিমান্ড চাইবে। উল্লেখ্য, সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তবর্তী এলাকা থেকে গত শনিবার জাহাঙ্গীর আলম (২৩) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহত যুবকের বাবা মোহাম্মদ আলী পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮ হতে ১০ জনকে অভিযুক্ত করে রাতে তাহিরপুর থানায় হত্যা মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]