১০ মিনিটের আগুনে পুড়ে ছাই হয়ে গেল প্রাইভেট কার

Share the post

আল হাবিব,সুনামগঞ্জ: সুনামগঞ্জের পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে ভাড়ায় চালিত প্রাইভেট কারে হাটাৎ আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। যার নাম্বার চট্ট মেট্রো-খ ১১০০৭৫। সোমবার (১০ মে) ৩ টা ২০ মিনিটে ঐ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ভাড়ায় চালিত প্রাইভেট কারের ড্রাইভার ও স্থানীয়রা জানায়, সিলেটের আম্বরখানা থেকে ২ জন যাত্রী ও আর.এফ.এলের মালামাল নিয়ে সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ডে আসেন গাড়ির ড্রাইভার আহাদ মিয়া (৩০)। তিনি পুরাতন বাসস্ট্যান্ডে আসার পর হটাৎ গাড়ি থেকে কালো ধুমা বের হতে থাকে পরে তিনি তাৎক্ষণিক গাড়ি থেকে নেমে যান যাত্রীরা এবং আর.এফ.এলের মালামালও নামিয়ে নেন। কিন্তু গাড়িতে আগুন বাড়তে থাকলে স্থানীয়রা ফায়ারসার্ভিসকে ফোন দিলে ফায়ারসার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে১০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলেও তৎক্ষণে পুরো গাড়ি পুড়ে চাই হয়ে যায়।

প্রাইভেট গাড়ির ড্রাইভার আহাদ মিয়া বলেন, আমি সিলেট থেকে ২ জন যাত্রী ও আর.এফ.এলের মালামাল নিয়ে সুনামগঞ্জে আসছি, কিন্তু সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ডে আসার পর আমার গাড়িতে আগুন লেগে যায়, গাড়িতে হটাৎ কিভাবে আগুন লেগে গেল আমি জানিনা। পরে স্থানীয়রা ফায়ারসার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে সম্পূর্ণ গাড়ি পুড়ে চাই হয়ে গেছে। সুনামগঞ্জের ট্রাফিক পরিদর্শক মো.সামসুল আলম বলেন, সিলেট থেকে একটি প্রাইভেট কার সুনামগঞ্জের পুরাতন বাসস্ট্যান্ডে আসলে সেটাতে আগুন ধরে যায়, সম্ভবত সিলিন্ডার থেকে এই আগুনের সূত্রপাত তবে আগুন ধরার সাথে সাথে আমরা রাস্তা চারদিকের যানচলাচল বন্ধ করে দেই, পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে এখন সব কিছু স্বাভাবিক আছে। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]