মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

Share the post

মেজবাহ ফাহাদ  (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দৈনিক আমার সংবাদ ও দৈনিক প্রবাহ মোরেলগঞ্জ প্রতিনিধি এইচ এম শহীদুল ইসলামকে সভাপতি এবং দৈনিক ভোরের দর্পন, দৈনিক লোকসমাজ মোরেলগঞ্জ প্রতিনিধি মোঃ শামীম আহসান মল্লিককে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট বার্ষিক কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে উপজেলা প্রেসকøাবের পুরাতন থানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহবায়ক দৈনিক খোলা কাগজের মোরেলগঞ্জ প্রতিনিধি মোঃ আবু সালেহ রবিবার সন্ধ্যা ৬ টায় এ কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি এইচ এম জসিম উদ্দিনকে সহ সভাপতি, দৈনিক দিনকাল প্রতিনিধি মল্লিক আবুল কালাম খোকনকে সহ সাধারণ সম্পাদক, দৈনিক দেশের কন্ঠ প্রতিনিধি কে,এম শহীদুল ইসলামকে অর্থ সম্পাদক, দৈনিক বর্তমান কথা প্রতিনিধি মেজবাহ ফাহাদকে প্রচার ও দপ্তর সম্পাদক, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মোঃ আবু সালেহ, ভোরের ডাক প্রতিনিধি এমএ, জলিল এবং দৈনিক নওয়াপাড়া প্রতিনিধিকে নির্বাহী সদস্য করে ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। পরে ইফতার পূর্ব দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]