করোনায় বিপর্যস্ত মানুষের পাশে সাহায্যের হাত বাড়াতে এলাকার অর্থ-সম্পদশালীদের প্রতি বিশেষ অনুরোধ —-আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন

Share the post

ডেস্ক নিউজ: 

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন অনিয়ন্ত্রিত মহামারি কভিড ১৯ বিষয়ে নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি আশেপাশের মানুষকে ও সচেতন করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন মানুষ এখন চরম বিপদের মধ্যে দিন কাটাচ্ছে। কভিড ১৯ এর মহা দুর্যোগের কারণে সবার কর্ম ও আয় রোজগার কমে গেছে, এই অবস্থায় এলাকার গরবি বিত্তহীন ও মধ্যবিত্ত পরিবার এবং আর্থিক ভাবে সংকটে পরা মানুষের পাশে সাহায্যের হাত প্রসারিত কারার জন্য এলাকার অর্থ-বিত্ত শালীদের প্রতি বিশেষ অনুরোধ জানালেন।

 

২২ এপ্রিল ২০২১ বৃহষ্পতিবার বিকালে নগরীর পাঁচলাইশ থানাধীন বেসরকারী প্রতিষ্ঠান মাতৃভূমি ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার কর্মহীন নারী পুরুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

মাতৃভুমি ফাউন্ডেশনের সভাপতি, আনোয়ারুল ইসলাম বাপ্পীর সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক কবি আহসান ইকবাল মঞ্জুর সঞ্চালনায় মুহাম্মদপুরস্থ সংস্থার কার্যালয়ে এ অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন চ্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, নোমান আল মাহমুদ, মহানগর আওয়ামী লীগ নেতা বেলাল আহমেদ, মো: ঈসা, পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম, মহানগর যুবলীগ নেতা সাইফুল ইসলাম, ওয়াহিদুল আলম শিমুল, শাখাওয়াত হোসেন সাকু, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা হেলাল উদ্দিন, সালাহ উদ্দিন, মাকসুদ আলী, এভভোকেট সাহেদ হায়দার খান, কামাল রশিদ পারভেজ, জুবায়েত হাসান চন্দন, ইমতিয়াজুল কাদের সানি, নয়ন শীল, প্রমুখ।  আ.জ.ম নাছির উদ্দিন বলেন করোনা ভাইরাস প্রকৃতিগত একটি বৈশ্বিক মহামারী। পুরো বিশ্বের মানুষ আজ এ ভাইরাসের কারণে বিপদগ্রস্থ। কর্ম, ব্যাবসা বানিজ্য, উৎপাদন ও আমদানী রপ্তানি প্রায় বন্ধ রয়েছে। চারিদিকে সংকট ও বিপদ গ্রস্থ মানুষের হাহাকার এমত অবস্থায় সহযোগীতা ও সহায়তার মনোভাব নিয়ে একজন আরেকজনের পাশে না দাড়াঁলে চলমান বিপদ বাড়বে বৈ কমবে না।

তিনি এলাকার বিপদগ্রস্থ মানুষের পাশে ত্রান সামগ্রী নিয়ে দাঁড়ানোর জন্য মাতৃভূমি ফাউন্ডেশনের নেতৃবৃন্তকে অভিনন্দন জানান।

মাতৃভূমি ফাউন্ডেশনের সভাপতি আনোয়ারুল ইসলাম বাপ্পী আনোয়ারুল ইসলাম বলেন, করোনা ভাইরাস মানুষের আয় রোজগারের পথ বন্ধ করে দিয়েছে। আজ মানুষ আর্থিক ও শারিরিক দুটি সমস্যাতেই জর্জরিত। এলাকায় দারিদ্রের হার দ্রæত বেড়ে যাচ্ছে। সাধারণ মানুষ অবর্ননীয় দুঃখ কষ্টের মধ্যে দিন যাপন করছেন।

মানুষের এই সমস্যা ও সংকটকে বিবেচনায় রেখে মাতৃভূমি ফাউন্ডেশনের উদ্যোগে আমরা ২০২০ সালের মার্চ থেকেই কভিড-১৯ সচেতনতামূলক এবং এর পাশাপাশি মানুষের আত্মিক উন্নয়নের জন্য নানা ধরণের ত্রান সামগ্রী বিতরণ করে আসছি। তিনি এই কার্য্যক্রম অব্যাহত রাখতে সর্বমহলের সহযোগীতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]