(কোভিড-১৯) ভ্যাকসিন ২য় ডোজ নিলে মিলবে সনদ

Share the post

মোহাম্মদ রেজাউল করিম (চট্টগ্রাম প্রতিনিধি): কোভিড -১৯ ভ্যাকসিন, যারা ইতিমধ্যেই দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন, তারা সপ্তাহ খানেক পর স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট সুরক্ষা সেবা থেকে অনলাইনে, সনদ ডাউনলোড করে প্রিন্ট নিতে পারবেন, তবে এস এম এস আসার পর। বুধবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজিত করোনা সম্পর্কিত জুম কনফারেন্সে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক এবং জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিন পরিকল্পনার সদস্য সচিব শামসুল হক মৃধা এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে আইসিটি মন্ত্রণালয় সার্টিফিকেট প্রদানের বিষয়ে কাজ করছেন।

সকল কাজ সম্পন্ন হওয়ার পর দেশের জনগণকে বিজ্ঞপ্তির মাধ্যমে কবে থেকে এই সনদ ডাউনলোড করা যাবে তা জানিয়ে দেয়া হবে। সরকারের তত্ত্ব প্রযুক্তি ব্যবহার করে যারা ইতিমধ্যেই সনদ পেয়েছেন তারা সন্তুষ্টি প্রকাশ করে মন্তব্য প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশেষ করে যারা বিদেশে যেতে ইচ্ছুক তারা টিকার সনদের জন্যে অপেক্ষার প্রহর গুনছেন। খুব তাড়াতাড়ি তাদের অপেক্ষার প্রহর শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য অধিদফতরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা। এদিকে গত ১৯ এপ্রিল পর্যন্ত দেশে ১৫ লাখ ৭ হাজার ২৮৭ জন করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]