সীতাকুণ্ডে ঘরে যুবকের ঝুলন্ত লাশ

Share the post

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় একটি ঘরে ঝুলন্ত অবস্থায় থাকা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাতে ভাটিয়ারীর মির্জানগর জেলে পাড়া এলাকার একটি বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়।

মৃত অপু জলদাস (২৮) নগরের বন্দর থানাধীন হোন্দল পাড়ার নেপাল জলদাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভাটিয়ারী মির্জানগর এলাকায় বসবাস করতেন।

সীতাকুণ্ড থানার ওসি দোলোয়ার হোসেন জানান, ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অপু জলদাসের মরদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কোনো বিষয় নিয়ে আত্মহত্যা করেছেন তিনি। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর প্রকৃত ঘটনা জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]