বরিশালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন

Share the post

আকাশ (বরিশাল প্রতিনিধী): শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে গতকাল।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান এবং র‌্যাব-৮’র অধিনায়ক আতিকা ইসলাম ‍রোববার রাত সাড়ে ৮টায় প্রেসক্লাব চত্ত্বরে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে উদ্বোধনী অনুুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান। বিশেষ অতিথি র‌্যাব-৮’র অধিনায়ক আতিকা ইসলাম।স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের ক্রীড়া উপ-কমিটির আহবায়ক গিয়াসউদ্দিন সুমন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি এস.এম ইকবাল ও নুরুল আলম ফরিদ, বর্তমান সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন, সহকারি পুলিশ কমিশনার আঃ হালিম, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চুন্নু, দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান ও ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জী, বর্তমান কমিটির সহ-সভাপতি দৈনিক প্রথম সকালের সম্পাদক ও প্রকাশক কাজী আল মামুন, নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের বরিশাল ব্যুরো প্রধান রাহাত খান।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও ক্রীড়া উপ-কমিটির সদস্য সচিব কে.এম নয়নের নেত্বত্বে পাঠাগার সম্পাদক খান রুবেল, কার্যকরী পরিষদের সদস্য জাকির হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী ও ক্লাবের সহযোগী সদস্য জুয়েল শাহ্ কবির শাহিনসহ অন্যান্য সদস্যদের নিয়ে অতিথি ও সিনিয়র সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দৈনিক দেশ রূপান্তরের বরিশাল ব্যুরো প্রধান ও দৈনিক বরিশাল ভোরের আলো’র ভারপ্রাপ্ত সম্পাদক, প্রেসক্লাব সদস্য সাইফুর রহমান মিরণ।

প্রধান অতিথি শাহাবুদ্দিন খান ও বিশেষ অতিথি আতিকা ইসলাম, প্রেসক্লাবের সিনিয়র সদস্য এস.এম ইকবাল ও নজরুল ইসলাম চুন্নুর নেত্বত্বে দু’টি দল ব্যাটমিন্টন খেলার সূচনা করেন। পরে অতিথিবৃন্দ ক্যারাম ও দাবা খেলার সূচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]