রোটার‍্যাক্ট সাউথ এশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে জিয়া উদ্দিন হায়দার

Share the post

রোটার‍্যাক্ট জেলা সংগঠন, রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশ এর পিডিআরআর জিয়া উদ্দিন হায়দার শাকিল ২০২২-২৩ রোটারি বর্ষের জন্য রোটার‍্যাক্ট সাউথ এশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ভারতের গুজরাটে রোটার‍্যাক্ট জোন ইনস্টিটিউট ২০২১ (RZI) কর্তৃক রোটার‍্যাক্ট জেলা প্রতিনিধিদের ট্রেনিং অনুষ্ঠানে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। রোটার‍্যাক্ট সাউথ এশিয়ার কার্যক্রম ৮ টি দেশে পরিচালিত হয়ে আসছে বাংলাদেশ, ভারত, নেপাল, ভূটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান। এই ৮ টি দেশে মোট ৪১ টি রোটার‍্যাক্ট জেলার কার্যক্রম রয়েছে।
জিয়া উদ্দিন হায়দার ২০১৮-১৯ রোটারি বর্ষে রোটার‍্যাক্ট সাউথ এশিয়ার  জয়েন্ট সেক্রেটারি এবং ২০১৯-২০ রোটারি বর্ষে জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। পিডিআরআর জিয়া উদ্দিন হায়দার ২০১১-১২ রোটারি বর্ষে রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং রোজ গার্ডেনকে প্রেসিডেন্ট হিসেবে এবং ২০১৭-১৮ রোটারি বর্ষে জেলা রোটার‍্যাক্ট প্রতিনিধি (ডিআরআর) হিসেবে রোটার‍্যাক্ট জেলা সংগঠন, রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২কে নেতৃত্ব প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]