জনসাধারণের প্রানিজ পুষ্টি নিশ্চিতে রমজানে ভ্রাম্যমান কেন্দ্রে ন্যায্যমুল্যে মিলবে দুধ ডিম ও মাংস

Share the post

আকিব হৃদয়, নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিত করণে কিশোরগঞ্জে ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্র চালু হয়েছে। বাংলাদেশ পোল্ট্রি ফার্মার্স এসোসিয়েশনের বাস্তবায়নে জেলা প্রশাসন ও মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রনাধীন জেলা প্রাণি সম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় জেলা শহরের বিভিন্ন স্থানে ও মোড়ে মোড়ে ভ্রাম্যমান কেন্দ্রে ন্যায্যমুল্যে এসব দুধ ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম চলবে। রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসব ভ্রাম্যমান কেন্দ্র উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এ সময় উপস্থিত ছিলেন এডিএম মোঃ আব্দুল্লাহ আল মাসউদ,জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম, অতিরিক্ত প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মফিজুল ইসলাম কনক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মতিউর রহমান, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদা জেসমীন, বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের জেলা শাখার সভাপতি একে ফজলুল হক,

সাধারণ সম্পাদক মোঃ ছাদেকুর রহমান ছাদেক, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম মল্লিক, ডেইরী ফার্ম এসাসিয়েশনের সভাপতি আজমল খান প্রমুখ। পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছে এসব ভ্রাম্যমান কেন্দ্রে ডিম ২৭ টাকা হালী,মুরগী সোনালী জাতের গোস্ত ২২৫ টাকা কেজি,মুরগী ব্রয়লার প্রতি কেজি ১৩০ ও ৭০ টাকা লিটার ধরে দুধ পুরো রমজান মাসব্যাপী বিক্রয় কার্যক্রম চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]