ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক কাজী মারুফুল ইসলাম সিয়াম এর উদ্যোগে মাস্ক বিতরণ করেন।
চট্টগ্রাম সংবাদ: ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক কাজী মারুফুল ইসলাম সিয়াম এর উদ্যোগে মাস্ক বিতরণ করেন। বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এর প্রাদুর্ভাব বেড়েই চলছে। এই মুহূর্তে সচেতনতা ছাড়া বিকল্প কোন কিছুই নেই। পরিস্থিতি মোকাবেলায় মাস্ক পরিধান ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টীকা নেওয়াকে অগ্রাধিকার ভিত্তিতে সামনে আনা হয়েছে।এই লক্ষ্যে নগরীর আগ্রাবাদ মোড়,জাম্বুরি পার্ক,মা ও শিশু হসপিটাল ও আগ্রাবাদ সি.ডি.এ এলাকা সহ বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণ কালীন সময়ে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মো: রিয়াদ,আবির,নয়ন,ফাহিম সহ প্রমুখ।

