রাজাপুরে পিকআপ খাদে পড়ে বিজিবির সাবেক সদস্য নিহত

Share the post

মোঃ সাগর হাওলাদার ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান খাদে পড়ে বিজিবির সাবেক এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে উপজেলার পাকাপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মাইনদ্দিন (৪৩) বামনা উপজেলার মৃত আবদুল জব্বারের ছেলে। তিনি ওই গাড়ির মালিক। তিনি বামনা শহরে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে ব্যবসা করে আসছিলেন। মৃতদেহ রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

এ ঘটনায় গুরুতর আহত গাড়িচালক মো. সজীব মিয়াকে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করে তাৎক্ষণিক রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ময়নাতদন্ত ছাড়াই মাইনদ্দিনের মৃতদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করলে জেলা প্রশাসক মহোদয় অনুমতি দেন। পরে শুক্রবার দুপুরের দিকে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]