শীতলক্ষ্যায় লঞ্চডুবি: গ্রেপ্তার ১৪ আসামির ৫ জন ২ দিনের রিমান্ডে
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় এসকেএল-৩ লাইটার জাহাজ থেকে গ্রেপ্তার ১৪ আসামির মধ্যে ৫ জনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে নৌ থানা পুলিশ আসামিদের মধ্যে ৫ জনের সাতদিন করে রিমান্ড আবেদন করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। শুনানি শেষে তাদের ২ দিন করে রিমান্ডের নির্দেশ দেন। একই সাথে বাকি ৯ আসামির জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠান।
বৃহস্পতিবার মুন্সিগঞ্জের গজারিয়া থেকে ১৪ আসামিকে গ্রেপ্তারের পর নৌ-থানা পুলিশের কাছে হস্তান্তর করে কোস্ট গার্ড।

