পঞ্চম টেস্টেও রিজভীর করোনা পজিটিভ
ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পঞ্চম টেস্টেও করোনা পজিটিভ বলে জানিয়েছেন চিকিৎসক।তিনি এখনও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন এবং বাইরে থেকে অক্সিজেন দিতে হচ্ছে।বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, রুহুল কবির রিজভীর জ্বর নেই, কাশিও কমেছে।
তবে অক্সিজেন দিতে হয় মাঝে মাঝে। তিনি আরও বলেন, গত বুধবার তার করোনা টেস্ট করা হলে আবারও পজিটিভ রিপোর্ট এসেছে।বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রিজভী।

