সালথায় তাণ্ডব: ৫ মামলায় আসামি ১৬ হাজার ৮০০

Share the post

ফরিদপুরের সালথা উপজেলা পরিষদসহ বিভিন্ন স্থানে তাণ্ডবের ঘটনায় এ পর্যন্ত ৫টি মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতে সালথা থানায় নতুন আরো ৪টি মামলা রুজু করা হয়। এর আগে পুলিশ বাদী হয়ে ১টি মামলা করেছিল। পাঁচটি মামলায় মোট আসামি করা হয়েছে ১৬ হাজার ৮০০ জনকে। এদের মধ্যে ২৬১ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকিদের অজ্ঞাত আসামি হিসেবে দেখানো হয়েছে।

নতুন যে চারটি মামলা করা হয়েছে তার মধ্যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হামলার ঘটনায় বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বর বাদী হয়ে একটি মামলা করেছেন। অন্যদিকে, সালথা উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি চালক মো. হাশমত আলী, এসিল্যান্ডের নিরাপত্তা রক্ষী সমির বিশ্বাস, এসিল্যান্ডের গাড়িচালক সাগর সিকদার মামলা দায়ের করেন।

এর আগে পুলিশের এসআই মিজানুর রহমান বাদী হয়ে আরেকটি মামলা করেন।

মামলার তথ্য নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, ৫টি মামলা থানায় রুজু হয়েছে। ৩৬ জনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।

৫ এপ্রিল লকডাউনের প্রথম দিনে সালথা এসিল্যান্ড মারুফা সুলতানা একটি বাজারে গেলে সেখানে ব্যবসায়ীদের সঙ্গে বাদানুবাদের ঘটনা ঘটে। পরে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করে সালথা উপজেলা পরিষদসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। আগুন দিয়ে পুড়িয়ে দেয় বেশকিছু দফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]