ধরলা নদীতে গোসল করতে এসে নি‌খোঁজ, অতঃপর লাশ উদ্ধার

Share the post

আসাদুল ইসলাম সবুজ,লালমনিরহাট প্রতিনিধি: শেখ হাসিনা ধরলা সেতুর নিচে নদীতে গোসল করতে এসে একজন নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটেছে। নিখোঁজ হওয়া ওই ব্যক্তির নাম রাকিব। বয়স ১৬বছর। বাবার নাম ছাইফুল ইসলাম বুধু বলে জানা গেছে। বাড়ি লালমনিরহাট পৌরসভার সুকান দিঘী এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, যে তারা মোট ৯জন গোসল করতে আসে ফুলবাড়ি শেখ হাসিনা ধরলা সেতুর নিচে। তাদের মধ্যে ৮জন নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানা রাকিবকে নদীতে নামতে নিষেধ করে তাঁরা। সে ২বার নদীর পাড়ে উঠে আসে এবং পরে সে পানিতে নামে। এক পর্যায়ে সে কিছুটা দুরত্বে গিয়ে হারিয়ে যায়। অনেক সময় খোঁজাখুজি করেও পায়নি তাঁরা। অতঃপর ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম আসে এবং দীর্ঘ সময় পর বিকেল ৫টার সময় খুঁজে পান নিখোঁজ রাকিবকে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রফিকুল ইসলাম বলেন, স্থানীয়ভাবে তাঁরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে ও উদ্ধার কাজ চালান, অবশেষে ফায়ার সার্ভিসের সদস্য আবুল কালাম আজাদ নিখোঁজ রাকিবকে উদ্ধার করেন। উদ্ধারের বিষয়ে জানতে চাইলে আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থল থেকে প্রায় ৩শত গজ দূরে একটি গভীর জায়গায় তাঁকে পাওয়া যায়। যেখানে তার লাশ ২৫-৩০ ফিট পানি ছিল। পরে রাকিবকে তাঁরা লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]