মামুনুলের সাফাই গেয়ে পদ হারালেন ছাত্রলীগ নেতা

Share the post

হেফাজত ইসলামের নেতা মামুনুল হকের পক্ষে সাফাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভারতবিরোধী মন্তব্য করায় পদ হারালেন কাপ্তাই ছাত্রলীগ নেতা ওমর ফারুক।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম গত ২৮ মার্চ মোদি এবং ভারতবিরোধী কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেন। অপনদিকে মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস দেন।

বুধবার (০৭ এপ্রিল) রাঙামাটির কাপ্তাই উপজেলা ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া তাকে দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠিয়েছেন তারা।

অব্যাহতিপ্রাপ্ত ওমর ফারুক কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ-সুইডেন পলিটেকনিকের সাবেক ছাত্র ফারুক বর্তমানে চট্টগ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন।

এই বিষয়ে কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমন বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদেশে সফরে আসেন। ভারত আমাদের বন্ধুপ্রতীম রাষ্ট্র। তাকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন। একজন ছাত্রলীগকর্মী কখনই এমন মন্তব্য করতে পারেন না। তার বক্তব্য বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র, নীতি এবং আদর্শের পরিপন্থী। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটিতে সুপারিশও পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]