সিলেটে ধর্ষণের শিকার ৫ম শ্রেণির ছাত্রী, আটক ২

Share the post

সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণে অভিযুক্ত দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার (৭ এপ্রিল) তাদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন ভিকটিমের বাবা।

আটককরা হলেন- বাহাদুরপুর দক্ষিণ ঠিকরপাড়া গ্রামের মৃত ছাইদ আলীর ছেলে ফয়ছল আহমদ পেটলা ও উত্তর গাঙ্গপার এলাকার মৃত আব্দুর খালিকের ছেলে মিশুক আহমদ।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে ঘরের বারান্দায় নলকূপ থেকে পানি নিতে বের হলে ১২ বছর বয়সী শিশুকে জোরপূর্বক তুলে নিয়ে পাশের একটি নির্জন জায়গায় অভিযুক্ত দুইজন ধর্ষণ করে অজ্ঞান অবস্থায় রেখে পালিয়ে যায়। এ সময় ঘরের লোকজন খোঁজাখুঁজি করে অজ্ঞান অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন। এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা ধর্ষকদের আটক করে রাখেন। পরে পুলিশের কাছে সোপর্দ করে। অভিযুক্ত দুই ধর্ষককে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]