কিশোরগঞ্জে ইউসুফ আব্দুল্লাহ হামিদ জ্বীম ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত

Share the post

আকিব হৃদয়, কিশোরগঞ্জঃ জমকালো আয়োজনের মধ্য দিয়ে কিশোরগঞ্জে ইউসুফ আব্দুল্লাহ হামিদ জ্বীম ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহষ্পতিবার মিঠামইন উপজেলার হাজী তায়েব উদ্দিন খেলার মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. শরীফ কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্বব, কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. শামসুন্নাহার নেলী, মহামান্য রাষ্ট্রপতির নাতী ইউসুফ আব্দুল্লাহ হামুদ জ্বীম, মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান,

মিঠামন উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রাব্বানী সহ মিঠামইন উপজেলা ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ। ফাইনালে কামালপুর একাদশ বনাম মহিষারকান্দি একাদশের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মহিষার কান্দি একাদশকে হারিয়ে ফাইনাল ট্রফি জিতেছে কামালপুর একাদশ। খেলা শেষে বিজয়ী ও বিজেতা প্রত্যেক দলকেই পুরষ্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]