সন্দ্বীপ উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ উড়িরচর বাংলা বাজারে ভয়াবহ আগুনে পাঁচটি দোকান সহ অর্ধ-কোটি টাকার সম্পদ খতিগ্রস্থ
জামসেদ আলম,সন্দ্বীপ প্রতিনিধি: সন্দ্বীপের বিচ্ছিন্ন দ্বীপ উড়িরচর বাংলা বাজারে ভয়াবহ আগুনে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়েছে।বুধবার রাত ২.৩০টার সময় উড়িরচর সরকারি বাংলা বাজারে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়।এতে প্রায় অর্ধ-কোটি টাকার দ্রব্যে সামগ্রী ক্ষতিগ্রস্থ হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।এলাকাবাসী জানান,বুধবার রাত হঠাৎ করে বাংলা বাজারে আগুনের লেলিহান শিখা দেখা যায়।নৈশ প্রহরী মাধ্যমে খবর পেয়ে ছুটে আসার মাঝে পাঁচটি দোকান ছাই হয়ে গেছে।পরর্বতীতে ঐক্যবদ্ধ সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
বাংলা বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বলেনঃ-আগুনের সূত্রপাত কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে ।আমাদের স্থানীয় প্রশাসনও এই বিষয়ে সরজমিনে তদন্ত করেছেন।আমরা ব্যবসায়ীদের জন্য সরকারের ত্রাণ-তহবিল থেকে অর্থের সহযোগিতা চাইবো।প্রত্যাশা করি, সরকারের উর্ধ্বতম কর্মকতাও বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন।

