বঙ্গবন্ধুকে গান্ধি শান্তি পুরস্কারে ভূষিত করলো ভারত

Share the post

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধি শান্তি পুরস্কার-২০২০ এ ভূষিত করেছে ভারত সরকার। এই পুরস্কারের নগদ অর্থমূল্য এক কোটি রুপি; সঙ্গে একটি স্মারক ও একটি মানপত্রও প্রদান করা হয়। জাতীয়তা, জাতি, ধর্মমত ও লিঙ্গ নির্বিশেষে এই পুরস্কার দেয়া হয়।

পুরস্কার ঘোষণা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, মানবাধিকার ও স্বাধীনতার বীরপুরুষ ছিলেন বঙ্গবন্ধু। তিনি ভারতীয়দেরও নায়ক ছিলেন। তার উত্তরাধিকার ও অনুপ্রেরণা দুই দেশেরই জন্যই ঐতিহ্য। তার দেখানো পথেই দুই দেশের বন্ধুত্ব, উন্নয়ন ও সমৃদ্ধির ভিত্তি আরো শক্তিশালী হয়েছে।

১৯৯৫ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার প্রদান করছে ভারত সরকার। সে বছর মহাত্মা গান্ধীর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে তার মতাদর্শের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত সরকার এই পুরস্কার চালু করে। হিংসা ও গান্ধিবাদী আদর্শে আর্থ-সামাজিক বা রাজনৈতিক পরিবর্তন সাধনের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই পুরস্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]