ঝালকাঠি জেলা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

Share the post

মোঃ সাগর হাওলাদার,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা পুলিশের উদ্যোগে জনসাধারনের মাঝে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের ফায়ারসার্ভিস মোড় থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পর্যন্ত এ কর্মসূচী পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি এহসান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারন সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, অরিক্তি পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. হাবিবুল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, উপজেলা চেয়ারম্যান আরিফুর রহমান খান, জেলা বণিক সমিতির সভাপতি সালাহ উদ্দিন আহমেদ সালেক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল। এসময় আদালতে ও বিভিন্ন কাজে ঝালকাঠি শহরে আগন্তুক কয়েকশত লোকের মাঝে কর্মকর্তা এবং অতিথিবৃন্দ মাস্ক-সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]