সৈয়দপুরে রেলওয়ে ১৯ একর জমি দখলমুক্ত,৩৪ লাখ টাকা রাজস্ব আদায়

Share the post

রাজু আহম্মেদ(নীলফামারী জেলা প্রতিনিধি): নীলফামারীর সৈয়দপুরে উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে ১৯ একর রেলওয়ে জমি দখলমুক্ত করা হয়েছে। রোববার (২১ মার্চ) সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। রেলওয়ের পাকশি বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুরুজ্জামানের নেতৃত্বে সৈয়দপুর রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগ এ অভিযান পরিচালনা করে। সকালে শহরের কাজিপাড়া এলাকায় অবৈধভাবে দখলকৃত রেলওয়ের কয়েকটি জলাশয় ও কৃষি জমি উদ্ধার করে তা স্পট নিলামের মাধ্যমে বৈধভাবে লীজ প্রদান করা হয়।

এতে প্রায় ১৯ একর ৬ শতক জমি (জলাশয় ও কৃষিজমি) দখলমুক্ত করা হয়। দুপুরে শহরের কলাহাটি রোডের অবৈধভাবে গড়ে ওঠা দুইটি দোকান ও একটি বাড়িরও নিলামের মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়। এসব অবৈধভাবে দখলদারদের কাছ থেকে জরিমানা এবং নতুন করে লীজ দেয়ার মাধ্যমে প্রায় ৩৪ লাখ ৫ হাজার টাকা রাজস্ব আদায় করা হয়। শহরের নয়াবাজার ভাগার এলাকায় রেলওয়ের বিশাল জায়গা জুড়ে গড়ে তোলা সৈয়দপুর পৌরসভা ও বেসরকারী উন্নয়ন সংস্থার যৌথ প্রকল্প কো-কোম্পোষ্ট প্লান্ট বন্ধ করে দিয়ে তা জব্দ করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রণালয় থেকে এর বৈধ বরাদ্দ বা লীজ গ্রহণের পরই কাজ করার নির্দেশ দেয়া হয়েছে। এসময় এখানে কর্মরত সমাজ কল্যাণ সংস্থা (এসকেএস) এর দুইজন সাব-ইঞ্জিনিয়ারকে আটক করা হয়। পরে পৌর পরিষদের কাউন্সিলরবৃন্দ তাদের জিম্মায় নিয়ে অবিলম্বে রেলওয়ের কাছ থেকে বৈধ উপায়ে লীজ গ্রহণ করায় সম্মত হওয়ায় তাদের ১ ঘন্টার কারাদন্ড শেষে মুক্ত করা হয়। বিকালে শহরের শহীদ ডাঃ জিকরুল হক রোডে সৈয়দপুর প্রেসক্লাবের পাশে অবৈধভাবে নির্মানাধীন ৬ তলা বিশিষ্ট ভবনের অবকাঠামো জব্দ করে তা ৬ লাখ টাকা নিলাম করা হয়।

এছাড়া জায়গাটুকু নিজেদের আয়ত্বে নিয়ে আগামীতে বৈধভাবে বরাদ্দের জন্য সিদ্ধান্ত জানানো হয়।নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুজ্জামান বলেন, সরকার রেলওয়ের ব্যাপারে খুবই আন্তরিক। তাই নির্দেশনা দেয়া হয়েছে দেশের যেখানে যত প্রকার রেলওয়ের সম্পত্তি অবৈধ দখলে আছে তা দখলমুক্ত করে রাজস্ব আয়ের খাতে পরিণত করতে হবে। এ নির্দেশের আলোকে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ সৈয়দপুরে অভিযান চালানো হলো। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই যে কোন ধরণের এবং যে কোন ব্যক্তির দখলকৃত রেলওয়ের জমি উদ্ধার করাসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এসময় তার সাথে ছিলেন পার্বতীপুর রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগের কানুনগো মোঃ জিয়াউর রহমান, সৈয়দপুর সহকারী প্রকৌশলী মোঃ আহসান উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম, সৈয়দপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চীপ ইন্সপেক্টর মোঃ বেনজুর রহমানসহ নিরাপত্তা বাহিনী ও পুলিশ সদস্যবৃন্দ। উল্লেখ্য গত মাসে সৈয়দপুর প্রেসক্লাবের পাশে অবৈধভাবে গড়ে ওঠা ৫ তলা বহুতলভবনসহ রেলওয়ে জমি দখলের সংবাদ ভিভিন্ন গণমাধ্যমের পত্র-পত্রিকায় ফলও ভাবে প্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]