ভুয়া ১০ ডিবি পুলিশ গ্রেফতার

Share the post

সাম্প্রতি প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগণকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর পেশাদার প্রতারক চক্র। শনিবার (১৩ মার্চ) ঢাকা জেলার আশুলিয়া ও গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকা হতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ১০ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

অভিযান চালিয়ে ১টি প্রাইভেটকার, ১টি অটোরিকশা, ৩ টি ওয়াকিটকি, ১ জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলেন- বগুড়ার মো. আশরাফুল ইসলাম (২৫), শেরপুরের রুবেল মিয়া (৩০) ও সাকিব (১৯), কিশোরগঞ্জের আপিকুজ্জামানশরিফ (৩৮), নেত্রকোনার রফিকুল ইসলাম (৩০), গোপালগঞ্জের রাসেল মুন্সি (৩০), নড়াইলের রুবেল মুন্সি (৩২), জামালপুরের ইউসুফ (২৫), কুষ্টিয়ার আবু তাহের (৩৮) এবং টাঙ্গাইলের সুমন মিয়া (২৩)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের কৃতকর্মের বিষয় স্বীকার করার পাশাপাশি জানায়, তারা দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, বগুড়া, রংপুর, ময়মনসিংহ ও গাজীপুর জেলাসহ বিভিন্ন স্থানে নিজেদেরকে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে অপহরণ, ছিনতাইসহ ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]