ই বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়া পুলিশ

Share the post

মালয়েশিয়ায় অভিবাসন আইন ভঙ্গ করার অভিযোগে দুই বাংলাদেশির বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।  বৃহস্পতিবার (১১ মার্চ) দুই বাংলাদেশিকে খোঁজার জন্য স্থানীয় গণমাধ্যমসহ মালয়েশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করে খোঁজ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এছাড়াও মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশের অফিসিয়াল পেজে সাধারণ জনগণের সহোযোগিতা কামনা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এই দুই বাংলাদেশি হলেন- মুহাম্মদ শফিকুল ইসলাম (৪১) পাসপোর্ট নাম্বারঃ BL0330178 ও মোহাম্মদ রমজান (৪৭) পাসপোর্ট নাম্বারঃ BM0803267।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর আওতায় মালয়েশিয়ার ইমিগ্রেশন আইনের অধীনে বেশ কয়েকটি মামলা-মোকদ্দমার ক্ষেত্রে আদালতে বিচারের উদ্দেশে এদের তথ্য সরবরাহ করতে সহায়তা করার জন্য জনসাধারণের কাছে সন্ধান চাইছে কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তিদের অবস্থান সম্পর্কে কোনও তথ্য জানা থাকলে সরাসরি তদন্তকারী অফিসার, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ ইমিগ্রেশন (টিপিপিআই) মানব বিন পিন, অপারেশন ডিভিশন, ইনভেস্টিগেশন এন্ড প্রসিকিউশন, মালয়েশিয়ার অভিবাসন বিভাগের সদর দপ্তর, পুত্রজায়ায় ০৩-৮৮৮০১৩৮ / ১৩৩০ এই নম্বরে অফিস চলাকালে ফোন দিয়ে জানানোর জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]