কিশোরগঞ্জে ৩ শতাধিক পথ শিশুদের মাঝে খাবার বিতরণ

Share the post

আকিব হৃদয়, কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জে স্বাধীনতার ৫০ বছর ও বঙ্গবন্ধুর শত জন্ম বার্ষিকী উপলক্ষে ”অতিথি” নামে সংগঠনের একদল শিার্থী নিজেদের জমানো টাকা দিয়ে সুবিধাবঞ্চিত শতাধিক শিশুর মুখে খাবার তুলে দিয়েছেন। সোমবার (১ মার্চ) দুপুরে সরকারী আদর্শ শিশু বিদ্যালয় আঙ্গীনায় এসব শিশুর হাতে পোলাও, মুরগির রোস্ট, ডিম, বিস্কিট. কেক, চিপস ও পানিসহ খাবারের প্যাকেট তুলে দেয়া হয়। হঠাৎ এমন খাবার পেয়ে খুশিতে আত্নহারা হয়ে যায় শিশুরা। আর সেই হাসিমুখ দেখে নিজেদের গর্বিত ভাবছেন ওই তরুণ শিার্থীরা। কিশোরগঞ্জ জেলা সদরের বিভিন্ন এলাকার ছিন্নমূল শিশুদের মাঝে বিতরণ করা হয় এসব খাবার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারী আর্দশ শিশু বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খালেদা ইসলাম ও অনুষ্ঠানের উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেসকাবের সদস্য সচিব মনোয়ার হোসাইন রনি।

জানত চাইলে ‘অতিথি’র স্বেচ্ছাসেবকরা জানান, করোনাভাইরাস প্রতিরোধে পুরো পৃথিবী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন কর্মহীন থাকায় দেশের মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও সুবিধা বঞ্চিত পরিবারগুলো আছে তীব্র খাদ্য সংকটে। শহরের পথ শিশুদের অবস্থা আরো শোচনীয়। প্রতিবছর বিভিন্ন সংগঠন ঈদে পোশাক দিলেও করোনাকালীন সময়ে তারা কিছুই পায়নি। আজ খাবার পেয়ে ঈদের মতো আনন্দ পায় তারা।

সুবিধাবঞ্চিত এসকল শিশুর কথা ভেবে অতিথি সংগঠনের একদল স্কুল কলেজের শিার্থীরা তাদের অনলাইন বিতর্ক প্রতিযোগিতার অংশগ্রহণের টাকা দিয়ে এক বেলা ভালো খাবারের ব্যবস্থা করে। স্বেচ্ছাসেবকরা আরও বলেন, প্রতি মাসে তারা তাদের মাঝে এমন খাবার দিয়ে যাবে এ সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]