মাধবপুরে গাঁজাসহ অটোরিকশা চালক গ্রেপ্তার

Share the post

মোঃজাকির হোসেন (হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুরে মনতলা- কমলপুর সড়কের উত্তরশিক নামক স্থান থেকে ১০ কেজি ৪শ গ্রাম গাঁজাসহ এক অটোরিকশা চালক কে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) সকালে মনতলা বিওপির হাবিলদার মহসিন মিয়ার নেতৃত্বে বিজিবির একটি টহলদল উল্লেখিতস্থানে অভিযানে চালিয়ে উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর গ্রামের সাহেব আলীর ছেলে আবু মুসা(২৬) কে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। এ সময় অটোরিক্সা জব্দ করেছে বিজিবি।

এ দিকে একই দিন সকাল ১১টার দিকে পৃথক আরেকটি মনতলা বিওপির সুবেদার দেলোয়ার হোসেন এর নেতৃত্বে বিজিবির টহলদল অভিযান চালিয়ে কমলপুর কওমী মাদ্রাসা থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। ৫৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সামীন্নবী চৌধুরী অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান আটককৃতের বিরোদ্ধে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]