কুয়েতে সড়ক দূর্ঘটনায় বাংলাদেশীর মৃত্যু, করিমগঞ্জে গ্রামের বাড়িতে কান্নার রোল পরিবারে শোকের মাতম

Share the post

আকিব হৃদয়, কিশোরগঞ্জঃ কুয়েতে প্রাইভেটকার চাপায় আহত তামিম মিয়ার (২১) মৃত্যু হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে কুয়েতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত তামিমের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা সদরের ঘোনাপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের ব্যবসায়ী মো. জুয়েল মিয়ার ছেলে। তামিমের মৃত্যুর খবরে তার বাড়িতে চলছে শোকের মাতম। বাবা-মাসহ স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। মৃত্যুর খবর পেয়ে শত শত মানুষ ভিড় করছেন তাদের বাড়িতে। তামিমের বাবা মো. জুয়েল মিয়া জানান, গত ১৭ ফেব্রুয়ারি আল আযহার আতাইমা এলাকার হাইওয়েতে মোটরসাইকেল চালাচ্ছিলেন তামিম।

এ সময় সিগন্যাল অমান্য করে একটি প্রাইভেটকার পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় আল আযহার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হার মানেন তামিম। স্বজনরা জানান, চার বছর আগে কুয়েতে যান তামিম মিয়া। কুয়েতের আল আযহার আতাইমা এলাকায় হোটেলে খাবার সামগ্রী সরবরাহ করতেন তিনি। নিহত তামিমের চাচা মো. হেলাল মিয়া বলেন, তামিম ছিল আমাদের পরিবারের সবার আদরের।

সব সময় হাসিখুশি থাকতো সে। প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সঙ্গে কথা হতো। তার এমন মৃত্যু মানতে পারছি না। তিন ভাইবোনের মধ্যে তামিম ছিল সবার বড়। সন্তানকে হারিয়ে নির্বাক তামিমের বাবা-মা। অপেক্ষা সন্তানের মরদেহের জন্য। কুয়েত থেকে তামিমের মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]