১২ বছরে ১২ মিনিটের জন্য আন্দোলন করতে পারেনি বিএনপি- পানি সম্পদ উপ মন্ত্রী

Share the post

আল হাবিব,সুনামগঞ্জ: বিএনপি আন্দোলনের নামে ঘরে বসে শব্দ বোমা ফাটায়। রিজভী দেড় বছরে ঘরে ছিল। ১২ বছরে ১২ মিনিটের জন্য আন্দোলন করতে পারেনি বিএনপি। কোভিডের সময় জীবনের ঝুকি নিয়ে আওয়ামীগের এমপি মন্ত্রীগণ কর্মীর মতো মাঠে কাজ করে যাচ্ছেন। প্রতি সপ্তাহে একাধিক এলাকা মন্ত্রীরা পরিদর্শন করেন। নেতারা যদি অসৎ হন কর্মীরা তাদের কথা শুনে না বিএনপির অবস্থা এমন হয়েছে। বিএনপি নির্বাচনে এসে এজেন্ট দিতে পারেনা। আন্দোলন কাকে বলে আওয়ামীগ জানে। আন্দোলনের ইতিহাস আওয়ামীগের আছে বিএনপির নেই।করোনা ভ্যাকসিন নিয়েও বিএনপি রাজনীতি করেছে কিন্তু দেশের মানুষ তাদের গ্রহণ করেনি। দেশের মানুষের কল্যাণের জন্য কি করা উচিৎ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন। আমার ৩০/ ৪০ বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় বিএনপির মতো এতো ব্যার্থ রাজনৈতিক দল দেখিনি।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকালে মন্ত্রী স্পিডবোড চড়ে হাওরের বিভিন্ন বাধ ও নদী ভাংগন কবলিত এলাকা ঘুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধানকুনিয়া হাওরের ফসল রক্ষা বাধ পরিদর্শন শেষে পানি সম্পদ উপ মন্ত্রী এনামুল হক শামীম এসব কথা বলেন। হাওরের ফসল রক্ষা বাধ নিয়ে মন্ত্রী বলেন, হাওরের সমস্যা স্থায়ী ভাবে সমাধানের জন্য সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। সুনামগঞ্জের হাওর এলাকার উন্নয়নের জন্য মেগা প্রকল্প গ্রহণ করা হবে। আগামী ৭ মার্চের মধ্যে হাওরের ফসল রক্ষাবাধ নির্মাণ কাজ শেষ করতে হবে। প্রধানমন্ত্রী হাওর বাসীর মুখে হাসি দেখতে চান। সে জন্য যা করার দরকার সব কিছু করা হবে। ফসল রক্ষা বাধের গুণগত মান অক্ষুণ্ণ রেখে কাজ করতে হবে। যে যতটুকু কাজ করবেন তত টুকু বিল পাবেন।

সঠিক নিয়মে কাজ করলে কাউকে বিল নিয়ে বিপাকে পড়তে হবে না। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা শাহরিয়ার, পানি উন্নয়ন বোর্ভের অতিরিক্ত মহা পরিচালক কে এম মহিউদ্দিন, সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম শহীদুল ইসলাম, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ভের নির্বাহী প্রকৌশলী মো সবিবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]