চসিকের স্বাস্থ্যসেবা ঢেলে সাজানো হবে : মেয়র

Share the post

চট্টগ্রাম সংবাদ: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী বলেছেন,কর্পোরেশনের স্বাস্থ্যসেবার অতীতের সুনাম আবার ফিরিয়ে আনা হবে। নগরীর অধিবাসীদের সুলভে চিকিৎসাসেবা নিশ্চিতে ঢেলে সাজানো হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনপরিচালিত মেমন মাতৃসদন হাসপাতাল,জেনারেল হাসপাতাল, অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো। তিনি আজ সোমবার সকালে নগরের টাইগারপাস অফিসের কনফারেন্স হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, ডা. মোহম্মদ আলী, ডা.নাসিম ভূঁইয়া, ডা.শাহীন পারভীন, ডা.দীপা ত্রিপুরা, ডা.হাসান মুরাদ চৌধুরী, ডা.মুজিবুল আলম, ডা. সুমন তালুকদার, ডা. সৈয়দ দিদারুল মুনির রুবেল, ডা. তৌহিদুল আনোয়ার, ডা.উম্মে কুলসুম সুমি প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী আরো বলেন, কর্পোরেশনের স্বাস্থ্যসেবার যে জৌলুস ছিলো তা ফিরিয়ে আনতে হবে। প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর সময়কালে কর্পোরেশন সব ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতো। আমি চাই স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ও সেরকম ভূমিকা রাখুক। তিনি বলেন,সবসময় নানা সীমাবদ্ধতা, সমস্যা থাকবে তা সত্ত্বেও নাগরিক সুবিধা ও সেবাকে অগ্রাধিকার দিয়ে স্বাস্থ্যসেবাকে পরিকল্পিতভাবে সকল ধরনের সরঞ্জাম, যন্ত্রপাতি ক্রয় ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে আধুনিকায়ন করা হবে। যাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনও নগরীর চিকিৎসাসেবায় মডেল হয়ে থাকে বাংলাদেশের মধ্যে।

স্বাস্থ্যসেবার সকল চাহিদা ও প্রয়োজনীয়তা কর্পোরেশনের প্রধান নির্বাহী ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বসে ঠিক করবেন। প্রয়োজনীয় যা সহযোগিতা করা লাগে মেয়র হিসেবে আমি অবশ্যই করবো। তবে কর্পোরেশনের কর্মরত চিকিৎসকদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এক্ষেত্রে কোন অবহেলা গাফেলতি হলে কেউ ছাড় পাবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]