নওগাঁয় পৈত্রিক জমি দখল ও হামলার অভিযোগ: ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

Share the post
নওগাঁ প্রতিনিধি:নওগাঁয় পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি দখল, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ আব্দুল লতিফ ও মোঃ লুৎফর রহমান।
বুধবার (১ এপ্রিল) সকালে নওগাঁ জেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে তারা এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে আব্দুল লতিফ জানান, নওগাঁর কোমাইগাড়ী মৌজায় তাদের পৈত্রিক সম্পত্তির মধ্য থেকে ৪ শতক জমি অবৈধভাবে দখলের চেষ্টা চালিয়ে আসছে স্থানীয় মোঃ আবু হায়াত মঞ্জু, মোঃ নাছিমসহ একদল ভাড়াটে সন্ত্রাসী। এই জমি নিয়ে আদালতে মামলা (নং- ৩৩/২০০৬ অঃ প্রঃ) চলমান থাকা সত্ত্বেও বিবাদীরা গায়ের জোরে তা দখলের পাঁয়তারা করছে।
অভিযোগ করা হয় যে, গত ২৫ মার্চ সকাল ১০টার দিকে প্রায় ৪০-৫০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের জমিতে অনাধিকার প্রবেশ করে। তারা সেখানে থাকা দোকানপাট ও টিনের ঘর ভাঙচুর করে এবং নির্মাণাধীন বাড়ির আরসিসি পিলার ভেঙে ফেলে। এসময় প্রায় ৫ লক্ষ টাকার মালামাল লুট করা হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা। বাধা দিতে গেলে সন্ত্রাসীরা রামদা ও হাসুয়া নিয়ে তাদের প্রাণনাশের হুমকি দেয়।
ভুক্তভোগী আব্দুল লতিফ আরও জানান, এই বিষয়ে নওগাঁ সদর থানায় অভিযোগ দিলেও পুলিশ এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। এমতাবস্থায় পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। প্রশাসনের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করে এবং গণমাধ্যমকর্মীদের লেখনীর মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে শনিবার বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪০০ জন মুক্তিযোদ্ধার উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাপানিতা ইউনিয়ন কমান্ডার মুসলিম উদ্দিন এবং গীতা পাঠ করেন সন্তস কুমার। শিকারপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব […]

নওগাঁর সাংবাদিকদের দেখে মাইকে ঘোষণা দিয়ে তেল দেওয়া বন্ধ করলেন সুমন ফিলিংস 

Share the post

Share the postনওগাঁ প্রতিনিধি:নওগাঁ জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে জ্বালানি তেল বিক্রিতে চরম স্বেচ্ছাচারিতা ও সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে নওগাঁ সদরস্থ ‘সুমন ফিলিং স্টেশন’ কর্তৃপক্ষের বিরুদ্ধে। শনিবার (১৮ এপ্রিল) সকালে পাম্পে সাংবাদিকের উপস্থিতিতে মাইকিং করে তেল বিক্রি বন্ধ করে দিয়ে সাধারণ গ্রাহকদের খেপিয়ে তোলার মাধ্যমে এক ভয়াবহ ‘মব’ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায় […]