উচ্চশিক্ষার মানোন্নয়নে শিক্ষামন্ত্রীর সঙ্গে ইবি ভিসির সৌজন্য সাক্ষাৎ

Share the post
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, একাডেমিক কার্যক্রমের মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ ও অবকাঠামোগত অগ্রগতির লক্ষ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন-এর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ-এর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাৎকালে উপাচার্য উভয় মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁদের নেতৃত্বে দেশের শিক্ষা খাতে নতুন অগ্রগতির সূচনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন, একাডেমিক মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নতি এবং শিক্ষার্থীদের কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন প্রকল্প, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে গৃহীত উদ্যোগসমূহ তুলে ধরেন। জবাবে শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
একই দিন সচিবালয়ে উপাচার্য পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী-এর সঙ্গেও সাক্ষাৎ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আগ্রহ প্রকাশ করেন এবং জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎ শেষে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দেশের উচ্চশিক্ষাকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

Share the post

Share the postইবি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-এর সদস্যদের ওপর হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনসমূহ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সহ-সভাপতি নূর আলম, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ […]

শহিদ সাজিদের স্মরণে ইবিতে দুই শতাধিক শিক্ষার্থীর মডেল টেস্ট পরীক্ষা

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহর স্মরণে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তিচ্ছুদের জন্য একটি উন্মুক্ত মডেল টেস্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মডেল টেস্টের আয়োজন করে হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং অ্যান্ড আইডিয়াল হোম। এতে দেশের বিভিন্ন […]