লক্ষ্মীপুরের রামগতি উপজেলার জমিদারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

Share the post

 

কবির হোসেন রাকিব (লক্ষ্মীপুর) প্রতিনিধি:  লক্ষ্মীপুর রামগতি জমিদার হাট বাজার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বিকেল ৩টার দিকে এ অগ্নিকাণ্ডে অন্তত ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নূর হোসেনের ছেলে মোহাম্মদ আরিফের চা দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার সঠিক কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: লক্ষ্মীপুর থেকে মনোনয়ন পেলেন বিথীকা বিনতে হোসাইন

Share the post

Share the postকবির হোসেন রাকিব  প্রতিবেদক, লক্ষ্মীপুর :​ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নিজেদের মনোনীত ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই তালিকা ঘোষণা করা হয়। ঘোষিত এই তালিকায় লক্ষ্মীপুর জেলা থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বিথীকা বিনতে হোসাইন। ​দলীয় সূত্রে জানা […]

মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ

Share the post

Share the postকবির হোসেন রাকিব, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীবেষ্টিত চরকালকিনি ইউনিয়নের নাছিরগঞ্জের ‘মাঝেরচর’ এলাকায় কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অভিযোগ উঠেছে, নৌপথের বিভিন্ন ঘাটে একটি প্রভাবশালী সিন্ডিকেট কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। স্থানীয়দের দাবি, চরকালকিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম সুমনের নেতৃত্বে […]