নেত্রকোনার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Share the post

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার দুর্গাপুরে প্রতিভা কোচিং সেন্টারের আয়োজনে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া তিন ও জিপিএ ৪.৬৭ পাওয়া দুই শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে পৌরশহরের বাগিচা এলাকায় কোচিং সেন্টার মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ফারদিয়া আলম খান, কামরুন নাহার নিশি, শামস আল রাব্বি, হুমায়রা জাহান এবং সাদিয়া আফরিন মীম।

এ সময় কোচিং সেন্টারের পরিচালক মাসুম বিল্লাহ্ অভি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির সমন্বয়কারী রাতুল খান রুদ্র, কোচিং সেন্টারের শিক্ষক মনিকা পাল, তরুন সাহা, মানবেন্দ্র তাপস, আকাশ সরকার, এমদাদুল হাসান জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

সম্মাননা প্রাপ্ত শিক্ষার্থী কামরুন নাহার নিশি বলেন, আমি প্রথমেই মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানাই আমাকে জিপিএ ৫ পাওয়ার জন্য। পরিশ্রম কখনোই বৃথা যায়না। এসএসসি‘র চেয়ে এইচএসসিতে খুবই কম সময় থাকে। সিলেবাস এবং শিক্ষকদের দেখানো পড়াগুলো যদি নিয়মিত কমপ্লিট করা যায়, তাহলে ভালো ফলাফল আসবেই। অযথা সময় নস্ট না করে, পড়াশোনায় মনযোগ দেয়ার জন্য শিক্ষার্থীদের আহবান জানায় নিশি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:‘‘পাঠে পাঠে আত্মজাগরণ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে নজরুল অধ্যয়ন কেন্দ্রে তিন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।   জলসিড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায়, সাংবাদিক নির্মলেন্দু সরকারের সভাপতিত্বে আলোচক […]