আশুলিয়ায় একইদিনে বিএনপির-এনসিপির সমাবেশ: বাড়তি নিরাপত্তা প্রস্তুতি 

Share the post
মো: শাকিল শেখ সাভার(ঢাকা):ঢাকার সাভারের আশুলিয়ায় আগামীকাল বিএনপির জনসভা এবং জাতীয় নাগরিক পার্টির (এনপিসি) পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। একই দিনে বিএনপির জনসভা এবং এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে উভয় দলেরই স্থানীয় নেতাকর্মীরা প্রস্তুতি নিয়েছে। স্বল্প দূরত্বে দুই দলের প্রোগ্রাম ঘিরে নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বিএনপির ঢাকা জেলা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম আশুলিয়ার দারুল ইহসান মাদরাসার মাঠে জনসভা ও এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সেজুতি হোসাইন আশুলিয়ার বাইপাইলে থেকে পদযাত্রা ও সমাবেশ হবে বলে নিশ্চিত করেছেন।
বিএনপি নেতা মো. খোরশেদ আলম জানান, আশুলিয়ায় আগামীকাল বিকেল ৩টার দিকে দারুল ইহসান মাদরাসার মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থানীয় কমিটি’র সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ বিএনপির স্থায়ী কমিটি, জেলা ও উপজেলাসহ সব পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
অপরদিকে এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সেজুতি হোসাইন জানান, আগামীকাল নরসিংদীতে বেলা ১১টায় প্রোগাম করা হবে। এরপরে বিকেল ৫টায় আশুলিয়ার বাইপাইলে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই পদযাত্রা ও সমাবেশকে সফল করার জন্য দলীয় নেতাকর্মীরা প্রস্তুতি নিয়েছে। এদিন উপস্থিত থাকবে দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।
এদিকে দুই দলের সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা।
এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, আগামীকাল এনসিপির পদযাত্রা ও বিএনপির জনসভা অনুষ্ঠিত হবে। সে কারণে আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

আশুলিয়ায় বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক পলাতক।

Share the post

Share the postশামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। সরে জমিনে গিয়ে দেখা যায় , রাজধানী […]

সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Share the post

Share the post‎ মাহমুদুল ইসলাম সাগর‎ সাভার উপজেলা প্রতিনিধি:ঢাকার সাভারের জোড়পুল এলাকায় একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সন্দেহজনক এক কার্যক্রম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মারুফ হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে প্রশ্ন উঠেছে—তিনি কি একাই, নাকি এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র? ‎ ‎পুলিশ […]