ইবিতে তারুণ্যে’র ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Share the post
ইবি প্রতিনিধি:উৎসবমুখর পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন ‘তারুণ্য’ ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিনটিকে ঘিরে আয়োজন করা হয় আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষরোপণসহ নানা কর্মসূচি।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। সংগঠনের প্রচার সম্পাদক তাবাসসুম মোহসীনার সঞ্চালনায় এবং সভাপতি মুরসালিন ইসলাম তুরান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্মৃতিচারণ ও শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাবেক নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন তারুণ্যের ১৪তম সভাপতি মোঃ মারুফ হোসেন, ১৪তম সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয়, ১৫তম সভাপতি আমিনুল ইসলাম, ১৫তম সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা, সুবাসিত সদস্য সুকান্ত রায় ও অর্ণব হোসেন। এছাড়াও অংশ নেন সংগঠনের বর্তমান দায়িত্বশীল ও সাধারণ সদস্যরা।
বক্তব্যে সুবাসিত সদস্যরা তারুণ্যকে ঘিরে তাদের স্মৃতিময় সময় ও অভিজ্ঞতা শেয়ার করেন। তারা আগামীতেও সংগঠনটির নেতৃত্ব বিকাশ, সমাজসেবায় অংশগ্রহণ এবং স্বেচ্ছাসেবী চেতনা জাগিয়ে তোলার আহ্বান জানান।
সভাপতি মুরসালিন ইসলাম তুরান বলেন— “তারুণ্যের ১৬ বছরের পথচলায় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাশে ছিলেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আগামী দিনে তারুণ্য আরও বড় পরিসরে সমাজে ভূমিকা রাখবে, এই প্রত্যাশা রইলো।”
পরবর্তীতে ১৬টি বৃক্ষরোপণ
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমধর্মী এক পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি। তারা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ১৬ প্রজাতির ১৬টি বৃক্ষ রোপণ করে ভবিষ্যতের প্রজন্মের প্রতি দায়বদ্ধতার বার্তা দেয়।
উল্লেখ্য, ‘তারুণ্য’ একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন, যা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে পরিচালিত হয়ে আসছে। ‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০০৯ সালের ২৯ জুলাই সংগঠনটির যাত্রা শুরু হয়।
বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের শক্তিকে কাজে লাগানো, স্বেচ্ছাসেবী মনোভাবসম্পন্ন নেতৃত্ব সৃষ্টি, সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ, শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক মূল্যবোধ গঠনে বইপাঠ, প্রাকৃতিক দুর্যোগে সহায়তা, বনায়ন, রক্তদান, শীতবস্ত্র বিতরণ ও অসহায় শিক্ষার্থীদের সহায়তা—এসব নানামুখী কর্মকাণ্ডের মাধ্যমে ‘তারুণ্য’ নিয়মিত সমাজসেবামূলক কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ইবির আরবী বিভাগের স্নাতক সমাপনী র‍্যালি অনুষ্ঠিত

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দীর্ঘ ৪ বছরের স্নাতক (সম্মান) সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে উৎসবমুখর এক স্মরণীয় দিন পার করেছে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল অ্যাকাডেমিক ভবন থেকে র‍্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে […]

ইবিতে সাজিদ হত্যা তদন্তে সন্দেহভাজন জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান 

Share the post

Share the postইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডে তদন্তের স্বার্থে যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত প্রক্টোরিয়াল বডি, ছাত্র-উপদেষ্টা, […]