৮ ঘণ্টায় পদ্মা সেতু পার হয়েছে ৪৮৪৯ মোটরসাইকে

Share the post

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দীর্ঘদিন পর বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। কিছু শর্তসাপেক্ষে মোটরসাইকেল চলাচল করছে। দুপুর ২টা‌ পর্যন্ত ৪৮৪৯টি মোটরসাইকেল পারাপার হয়েছে।

এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে ৪ হাজার ৫১৬টি মোটরসাইকেল এবং জাজিরা প্রান্ত দিয়ে ৩৩৩টি মোটরসাইকেল সেতুতে প্রবেশ করেছে। এতে প্রায় চার লাখ ৮০ হাজার টাকার মতো টোল আদায় হয়েছে।সেতুর অতিরিক্ত পরিচালক আমির হায়দার চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালের দিকে মোটরসাইকেলের চাপ বেশি থাকায় মাওয়া প্রান্তের দুটি টোল প্লাজা দিয়ে টোল আদায় করা হচ্ছিল। এখন মোটরসাইকেলের চাপ কম থাকায় একটি প্লাজা দিয়ে ট্রোল আদায় করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ২৬ জুন পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। প্রথম দিনেই সেখানে ঢল নামে মোটরসাইকেলের। ওই দিন রাতে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় ২৭ জুন ভোর থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সেতু বিভাগ।

এরপর দুর্ভোগের শেষ ছিল না বাইকারদের। কখনও ঝুঁকি নিয়ে ট্রলারযোগে, কখনও সেতু কর্তৃপক্ষকে ফাঁকি দিয়ে মালবাহী ট্রাকে পদ্মা নদী পার হতেন বাইকাররা। সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ হওয়ার পরে বাইকাররা সেতুতে মোটরসাইকেল চলাচলের দাবিতে বিভিন্ন সময় পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজা, শরীয়তপুর ও ঢাকায় মানববন্ধন করেন। অবশেষে ঈদুল ফিতর উপলক্ষে শর্তসাপেক্ষে সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে সরকার। সেতুতে মোটরসাইকেল চলাচলের জন্য কর্তৃপক্ষ যেসব শর্ত দিয়েছেন তা যদি যথাযথ মানেন বাইকাররা, তাহলে ঈদের পরেও সেতুতে মোটরসাইকেল চলাচল অব্যাহত থাকবে। অন্যথায় আবারও সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]