রুপগঞ্জে ঈদের কেনাকাটা করতে গিয়ে খুন হয়েছেন গৃহবধূ।

Share the post

নুরে আলম ভুইয়া আকাশ, নারায়ণগঞ্জ :নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় স্বামীর সঙ্গে ঈদের কেনাকাটা করতে বের হয়ে মৌসুমী আক্তার (২৪) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকায় হত্যার ঘটনা ঘটে। পুলিশ বলছে, ওই গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। হত্যার পারিপার্শ্বিক অবস্থা দেখে পুরো ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে।

নিহত মৌসুমী আক্তার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকার করিম হায়দারের মেয়ে। ৯ বছর আগে একই এলাকার চাল ব্যবসায়ী রাসেল মিয়ার সঙ্গে তার বিয়ে হয়েছিল। তাদের সংসারে মো. নাঈম নামে ছয় বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।

নিহত মৌসুমীর স্বামী রাসেল মিয়ার দাবি, রূপগঞ্জের গাউছিয়া এলাকায় ঈদের কেনাকাটা শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার সময় তারা সড়কে ডাকাতির শিকার হয়েছেন। এ সময় ডাকাতরা তার স্ত্রী মৌসুমীর গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে। তখন তিনিও আহত হয়েছেন। রূপগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

জানা যায়, ঈদের কেনাকাটার জন্য বুধবার সন্ধ্যায় রাসেল মিয়া ও মৌসুমী আক্তার দম্পতি গাউছিয়া এলাকায় ঈদের কেনাকাটার জন্য যান। রাত সাড়ে ৯টায় মৌসুমীর বাবার বাড়িতে ফোন করে রাসেল জানান, কেনাকাটা শেষে বাড়ি ফেরার সময় তারা সড়কে ডাকাতির শিকার হয়েছেন। ডাকাতরা মৌসুমীকে খুন করেছে। তখন রাসেল মিয়াকেও কুপিয়ে জখম করে। পরে নিহত মৌসুমীর ভাই মো. সাজ্জাদ ও পরিবারের অন্য সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।

এই বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানান,  নিহত মৌসুমীর লাশ উদ্ধার করা হয়েছে। তার স্বামীর শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে পুলিশ হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা করছে। হত্যার ঘটনাটি রহস্যজনক। এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। সব বিষয় মাথায় রেখেই হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]