৪ শতাধিক মানুষের মধ্যে এক বেলার খাবার বিতরণ করে সাধারণ শিক্ষার্থীরা

Share the post

সজীব আনোয়ার ইভানঃ

চট্টগ্রামের হালিশহরস্থ ২৪নং ওয়ার্ডের সোনালী আবাসিক এলাকায় সাধারণ শিক্ষার্থী শাহারিয়ার আহমেদ, আবির হাসান, রায়হান, প্রিমন, সাদমান, মাহতাব, নাফিস, আদনান, তাবিব, তোহা, রুদ্র, সিয়াম, রকি এর উদ্যোগে নগরীর গরীবুল্লাহ শাহ মাজার, কাজীর দেউড়ি, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, আগ্রাবাদ ও বেপারি পাড়ায় প্রায় ৪ শতাধিক মানুষের মধ্যে এক বেলার খাবার বিতরণ করা হয়। এদের মধ্যে শাহারিয়ার বলেন, “নগরীতে অনেকেই চাল-ডাল সহায়তা দিচ্ছেন কিন্তু অনেকেই আছেন যাদের বাসস্থানের স্থিতি নেই, তাদের জন্য কিছু করার লক্ষ্য থেকেই মূলত এই উদ্যোগ গ্রহণ করা।” এছাড়াও প্রিমন জানান, “এছাড়া আমরা সাধারণ দুস্থ মানুষের মধ্যে চাল-ডাল সহ দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করবো। আমরা সকল তরুণ প্রজন্মকে এভাবে অল্প অল্প করে এগিয়ে আসার আহবান করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]