৩৪ নম্বর ওয়ার্ডে একুশে আগস্ট নিহতদের স্মরণে আলোচনা সভা ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

Share the post

চট্টগ্রাম: নগরের পাথরঘাটা ৩৪ নম্বর ওয়ার্ডে একুশে আগস্ট নিহতদের স্মরণে আলোচনা সভা ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

পাথরঘাটা সানরাইজ গ্রামার স্কুল প্রাঙ্গণে শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টায় যুবলীগ নেতা মাঈন উদ্দিনের সভাপতিত্বে ও অপু দাশের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য দেবাশীষ পাল দেবুর সার্বিক ব্যবস্থাপনায় সভায় প্রধান অতিথি ছিলেন ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আবসার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক  ফজলে আজিজ বাবুল, আওয়ামী লীগ নেতা আবু রাশেদ চৌধুরী, চসিক কাউন্সিলর পদপ্রার্থী পুলক খাস্তগীর।

এসময় একুশে আগস্ট নিহতদের স্মরণে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয় রোগীদের। চিকিৎসা সেবা প্রদান করেন ডা. সানজিদা আলম ও ডা. এ এইচ জাহিন।

আলোচনা সভায় বক্তব্য দেন হুমায়ুন কবির, দিদারুল ইসলাম, মো. আনিস, রায়হান নেওয়াজ সজীব, সাজ্জাদ হোসেন পাভেল, মারুফ আহমেদ সিদ্দিকী, ইমতিয়াজ বাবলা, এসকান্দর আলম, মো. ইসমাইল, নুরুল ইসলাম রাসেল, নূর আজাদ রনি, আসিফ হোসেন মিল্লাত, অমিত দাশ, শুভ সিকদার, শুভ দাশ গুপ্ত, অমিত তালুকদার, রুবেল মুহুরী। উপস্থিত ছিলেন  ইমন, রাসেল, জিয়া, টিপু, আকাশ, সাঈদ, রাহুল দাশ, রনি দাশ, বিকাশ দাশ, অনু দাশ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]