২ দাবিতে শনিবার থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা

Share the post

দুই দফা দাবিতে কর্মবিরতিতে যাচ্ছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। 

শুক্রবার (৭ মার্চ) ফোরামের পক্ষে ডা. মোহাম্মদ আল আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, বাংলাদেশের সরকারি হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকরা ন্যায্য পদোন্নতি ও সব প্রকার বৈষম্য নিরসনের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন। বিসিএস (স্বাস্থ্য) বিশেষজ্ঞ ফোরামের উদ্যোগে ও সব চিকিৎসা সোসাইটির সমর্থনে ৮, ৯ ও ১০ মার্চ প্রতিদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কর্মবিরতি পালিত হবে।

 

 

ভারতের অপপ্রচারের বিরুদ্ধে আলেমদের সোচ্চার থাকতে হবে: হাসনাত
এ সময় চিকিৎসকরা হাসপাতালের সামনে ব্যানার হাতে মৌন প্রতিবাদ করবেন। তবে, জরুরি বিভাগ কর্মসূচির আওতার বাইরে থাকবে, যেন রোগীদের জরুরি চিকিৎসা ব্যহত না হয়।

 

দাবি আদায় না হলে ১১ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

দুই দফা দাবি হলো—চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও এমবিবিএস ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি বজায় রাখতে পদোন্নতিযোগ্য সব বিশেষজ্ঞ চিকিৎসকের অতিদ্রুত ও ভূতাপেক্ষভাবে পদোন্নতি নিশ্চিত করা এবং অন্তঃ ও আন্তঃক্যাডার বৈষম্য দূর করা। তৃতীয় গ্রেডপ্রাপ্ত সব যোগ্য চিকিৎসককে নির্দিষ্ট সময় পর দ্বিতীয় ও প্রথম গ্রেডে পদোন্নতি প্রদান করে ন্যায্য পাওনা নিশ্চিত করা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বোনের বাড়িতে গিয়ে ‘ধর্ষণের’ শিকার শিশু, ২৪ ঘণ্টায়ও জ্ঞান ফেরেনি

Share the post

Share the post মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় শিশুটির দুলাভাই ও দুলাভাইয়ের বাবাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৬ মার্চ) সন্ধ্যায় অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার (০৭ মার্চ) দুপুরে শিশুটির মামাতো ভাই গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় […]

নেত্রকোনার খালিয়াজুরীতে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় বাঁধা ও হামলা

নেত্রকোনার খালিয়াজুরীতে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় বাঁধা ও হামলা

Share the post

Share the postসোহেল খান দূর্জয় নেত্রকোনা প্রতিনিধি : চতুর্থ ধাপে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ৪টি ইউনিয়নে ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ২নং চাকুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীককের প্রচারণা করতে গিয়ে নৌকার প্রার্থীর সমর্থকদের হামলার শিকার হয়েছেন আনারস প্রতীককে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা। এ ঘটনায় কেউ আহত হয়নি। সোমবার (১৩ ডিসেম্বর) সকালে […]