২৪ ঘণ্টায় ৫৯৯টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ১৭১ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

Share the post

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় ৫৯৯টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ১৭১ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪০৬ জন।

মঙ্গলবার (১৬ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি ল্যাবে ২৩৫টি নমুনা পরীক্ষা ৪৬ জনের করোনা শনাক্ত হয়। চবি ল্যাবে ৪৪টি নমুনা পরীক্ষা করে ১৫ জনের, চমেক ল্যাবে ১৩৭টি নমুনা পরীক্ষা করে ৪২ জনের এবং সিভাসু ল্যাবে ১৫৫টি নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতালে কোনো নমুনা পরীক্ষা করা না হলেও কক্সবাজার ল্যাবে চট্টগ্রামের ২৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আরও ৯ জনের করোনা শনাক্ত হয়।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে একদিনে ১৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে চট্টগ্রাম নগর এলাকার ৭৯ জন এবং বিভিন্ন উপজেলার ৯২ জন।

এই দিন মৃত্যু হয়েছে ৩ জনের এবং  সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]