১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীকে ফাইজার ভ্যাকসিনের প্রথম ডোজ

Share the post

১২ -১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজার ১ম ডোজের কর্মসূচির মধ্য দিয়ে কোভিড-১৯ টিকা কার্যক্রমে এক নতুন মাইলফলক অর্জন- আজ ১৪ অক্টোবর, প্রথমবারের মতো মানিকগঞ্জের কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ১২০ জন ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীকে ফাইজার ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়।

শিক্ষার্থীদের এই টিকা কার্যক্রমের উদ্বোধনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনাব জাহেদ মালেক এমপি, মাননীয় মন্ত্রী, স্বাস্হ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এই কর্মসূচিতে মাননীয় মন্ত্রীর সাথে যোগ দিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোঃ খুরশিদ আলম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা ফ্লোরা, লাইন ডিরেক্টর এমএন্ডসিএএইচ ডা. শামসুল হক। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকার বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), মানিকগঞ্জের সিভিল সার্জন, কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, মানিকগঞ্জের ডেপুটি কমিশনার, মানিকগঞ্জের পুলিশ সুপার সহ আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় শিক্ষার্থীরা খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে ভ্যাক্সিন গ্রহণ করে এবং টিকাদান চলাকালে কোন শিক্ষার্থীর মধ্যে বিরুপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। এই ১২০ জন শিক্ষার্থীকে আগামী কিছু দিনের জন্য পর্যবেক্ষনে রাখা হবে। এই পর্যবেক্ষণের ফলাফলের ভিত্তিতে পরবর্তীতে সারাদেশের সিটি কর্পোরেশন এবং জেলা পর্যায়ের ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজার ভ্যাকসিনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]