আইপিএল ফাইনালে চেন্নাইয়ের মুখোমুখি সাকিবের কলকাতা

Share the post

দুবাইয়ে মেগা ফাইনালে মুখোমুখি হবে টুর্নামেন্টের অন্যতম সফল দুই দল চেন্নাই-কলকাতা। কলকাতার আগের দুই ফাইনালেও খেলেছেন সাকিব আল হাসান। এবারও টাইগার তারকার দিকে চোখ থাকবে বাংলাদেশের সমর্থকদের।এদিকে দুই মাসের টুর্নামেন্ট সাত মাসের মাথায় গিয়ে শেষ হচ্ছে। মাঝে কোভিড শঙ্কায় চার মাস স্থগিত ছিল আইপিএল। ভারতের আয়োজন তাই আমিরাতে গিয়ে শেষ হচ্ছে লিগ।

দুবাইয়ে নতুন কোনো দল শিরোপা উঁচিয়ে ধরছে না তা নিশ্চিত। প্লে অফের বাঁধাই যে টপকাতে পারেনি দিল্লি, বেঙ্গালুরু। তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই, কলকাতার শোকেসে দুই শিরোপা। দুবারই সাকিব ছিলেন অবিচ্ছেদ্য অংশ।কলকাতা ফাইনালে শতভাগ সফল, চেন্নাই ৮ ফাইনালে হেরেছে ৫ বার। নয়তো মু্ম্বাইকে টপকে ওরাই হতো আইপিএলের সবচেয়ে সফল দল।

দুই দলই ফাইনাল পর্যন্ত এসেছে ওপেনারদের সাফল্যে। প্রথম পর্বে ধুঁকতে থাকা কলকাতাকে জয়ের ধারায় নিয়ে আসেন তরুণ ভেঙ্কটেশ আইয়ার। তাকে যোগ্য সঙ্গ দিয়েছে শুভমান গিল। চেন্নাইয়ের ওপেনাররা আরো সপ্রতিভ। রুতুরাজ গাইকোয়াদ তো টপ স্কোরার চার্টের দুই নম্বরে। ৪ ফিফটির সাথে আছে এক সেঞ্চুরি। ৫ ফিফটিতে আরেক ওপেনার ডু প্লেসিও দারুন ধারাবাহিক।

বৈচিত্র্যময় স্পিন আক্রমণ কলকাতার বড় শক্তি। যেখান সবচেয়ে আগ্রাসী ভরুন চক্রবর্তী। আসরে এই লেগির শিকার ১৮ উইকেট। অন্যদিকে পেসাররা চেন্নাইয়ের বড় শক্তি। পেস ভেরিয়েশনে নজড় কেড়ে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন শার্দুল ঠাকুর। ডেথ ওভারে ভয়ঙ্কর ব্রাভো।

এই আসরে দুই দেখায় চেন্নাইয়ের কাছে হেরেছে কলকাতা। অবশ্য ২০১২ তে ধোনির দলকে হারিয়েই শিরোপা উৎসব করেছিল কেকেআর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]