১০০বেডের করোনা আইসোলেশন সেন্টার চট্টগ্রাম এর উদ্যোক্তা স্পিকার্স কাউন্সিলের ইমরান আহমেদের বিশেষ অনুরোধে মাননীয় মেয়র পরিদর্শনে যান

Share the post

বিশেষ প্রতিনিধি, নিউজ চ্যানেল ২১: প্রিন্স অব চিটাগং ও সিটি কনভেনশন সেন্টার আইসোলেশন ওয়ার্ড প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। আজ শুক্রবার বাদ জুমা প্রথমে প্রিন্স অব চিটাগং এবং পরে সিটি হল কনভেনশন সেন্টার পরিদর্শন করেন মেয়র। পরিদর্শন শেষে সিটি মেয়র বলেন, কোভিড ১৯ মহামারী একটি সংক্রমণ রোগ,এই রোগ সীমান্ত বিবেচনা এবং দূর্বল,ক্ষমতাধর কিংবা উন্নত উন্নয়নশীল কাউকে আলাদা বিবেচনা করেনা। করোনা আমাদের সময়সীমাও বেঁধে দেয়নি-সুতরাং করোনার সাথে সহাবস্থানে চলার অভ্যাস রপ্ত করতে হবে। তিনি বলেন সংক্রমণ যেহেতু পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে সেহেতু বিষয়টি বিবেচনা করে আমরা সেবাদানের নতুন নতুন ক্ষেত্র স্থাপনের চেষ্টা করছি এবং সেই লক্ষ্যে প্রতিদিনই পদক্ষেপ নিচ্ছি। ইতোমধ্যে সরকারি ব্যবস্থাপনায় অনুমোদন পাওয়া এবং চসিকের উদ্যোগে বেশ কিছু আইসোলেশন সেন্টার স্থাপিত হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে সিটি কনভেনশন সেন্টারও প্রস্তুত হয়ে যাবে। এই হা দুই-এক দিনের মধ্যেই। তিনি আরও বলেন, ২৫০ শয্যা বিশিষ্ঠ সম্পুর্ণ চসিকের ব্যবস্থাপনায় প্রস্তুত হবেপরিদর্শন শেষে সিটি মেয়র বলেন, কোভিড ১৯ মহামারী একটি সংক্রমণ রোগ,এই রোগ সীমান্ত বিবেচনা এবং দূর্বল,ক্ষমতাধর কিংবা উন্নত উন্নয়নশীল কাউকে আলাদা বিবেচনা করেনা। করোনা আমাদের সময়সীমাও বেঁধে দেয়নি-সুতরাং করোনার সাথে সহাবস্থানে চলার অভ্যাস রপ্ত করতে হবে। তিনি বলেন সংক্রমণ যেহেতু পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে সেহেতু বিষয়টি বিবেচনা করে আমরা সেবাদানের নতুন নতুন ক্ষেত্র স্থাপনের চেষ্টা করছি এবং সেই লক্ষ্যে প্রতিদিনই পদক্ষেপ নিচ্ছি। ইতোমধ্যে সরকারি ব্যবস্থাপনায় অনুমোদন পাওয়া এবং চসিকের উদ্যোগে বেশ কিছু আইসোলেশন সেন্টার স্থাপিত হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে সিটি কনভেনশন সেন্টারও প্রস্তুত হয়ে যাবে। এই হাসপাতালগুলো প্রস্তুত করে রোগী ভর্তি করানোর প্রক্রিয়া শুরু করা যাবে আগামী দুই-এক দিনের মধ্যেই। তিনি আরও বলেন, ২৫০ শয্যা বিশিষ্ঠ সম্পুর্ণ চসিকের ব্যবস্থাপনায় আগ্রাবাদ এক্সেস রোডের সিটি হল ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন ব্যক্তি উদ্যোগে প্রিন্স অব চিটাগং আইসোলেশন সেন্টার অতি শীঘ্রই নগরবাসীর সেবা দিতে প্রস্তুত হবে। চট্টগ্রামের গুরুত্ব বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী এখানে যা প্রয়োজন তা করার নির্দেশনা দিয়েছেন। এই লক্ষে আমরা কাজ করছি। অকারণে ঘর থেকে বের না হওয়া, সামাজিক দূরত্ব মেনে চলা এবং স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ অনেকটা সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে। আমিনুল ইসলাম আমীন বলেন, করোনা মোকাবিলায় সরকারের সাথে আমরাও পাশে থাকতে চাই। দেশের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকে আমাদেও নেত্রীর নির্দেশে আমরা দেশমাতৃকা রক্ষায় করোনা রোগীর চিকিৎসায় সিটি মেয়রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেবায় অংশগ্রহণ করতে চাই। আইসোলেশন সেন্টার দুটি পরিদর্শনকালে কাউন্সিলর নাজমুল হক ডিউক, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, মহানগর আওয়ামীলীগের সদস্য মোঃ বেলাল আহমেদ, আজাদ তালুকদার,চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা হেলাল আহমেদ,মামুনুর রশীদ মামুন ওয়াহিদুল আলম শিমুল,সুমন দেবনাথ সহিদুল ইসলাম মিন্টু, জাবেদুল আলম সুমন, মাইন উদ্দিন, তাজ উদ্দিন,প্রিন্স অব চিটাগং আইসোলেশনের উদ্যোক্তা স্পিকার্স কাউন্সিলের পরিচালক ইমরান আহমেদ, সাজ্জাদ হোসেন, মহরম হোসেন, জাওইদ চৌধুরী, শাদ শাহরিয়ার, জাহাঙ্গীর আলম, সজীব আনোয়ার ইভান,দিবাকর দাশ প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]